পুরুষ কাবাডি দলের আরও পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তানের পর থাইল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। তবে সংদো গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেসিয়ামে কাল তারা হেরেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে। থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টে (৩৬-৩৭) হেরে পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে চার দলের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচটিতেও হেরে যাওয়ায় পুরুষ কাবাডি দল ধরে রাখতে পারল না গত এশিয়াডের পঞ্চম স্থানটাও। ম্যাচের প্রথমার্ধে ২১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ।
আজ সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ইরানের মুখোমুখি হবে। থাইল্যান্ডকে ৩৭-২৫ পয়েন্টে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হয়েছে ইরান।