পুরুষ খেলোয়াড়দের এত ভয় সেরেনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে ১৩টি গ্র্যান্ড স্লাম, এর মধ্যে উইম্বলডন শিরোপা চারটি। মেয়েদের টেনিসে এক মূর্তিমান আতঙ্কের নাম সেরেনা উইলিয়ামস। ভাবুন তো, পুরুষদের সঙ্গে খেললে কেমন করতেন যুক্তরাষ্ট্রের এই তারকা? চিন্তায় পড়েছেন নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রের ডেইলি টেলিগ্রাফের এ প্রশ্নে সেরেনার জবাবটা কী ছিল শুনুন, ‘সেরা ১০০ পুরুষ খেলোয়াড়ের সঙ্গে খেললেও জিততে পারব না আমি!’ব্যাপারটা যেন তাঁদের সম্পত্তিতে পরিণত হয়েছে। উইম্বলডনে মেয়েদের এককের চ্যাম্পিয়ন মানেই যেন বড় বোন ভেনাস উইলিয়ামস, নইলে সেরেনা উইলিয়ামস। শনিবার ভেরা জভোনারোভাকে উড়িয়ে ক্যারিয়ারের চতুর্থ উইম্বলডন জিতলেন সেরেনা। গত ১০ বছরে ৮টিই গেল উইলিয়ামস বোনদের ঘরে!ক্যারিয়ারজুড়ে এত সফলতার পরও ফাইনাল ম্যাচের আগে সেরেনারই দেশের কিংবদন্তি টেনিস তারকা জন ম্যাকেনরো দাবি করেছিলেন, সেরা ৬০০ পুরুষ খেলোয়াড়ের সঙ্গে খেলেও কোনো ম্যাচ জিততে পারবে না সেরেনা! উইম্বলডন জয়ের পরও তাই এ নিয়ে প্রশ্ন। ম্যাকেনরোর সমালোচনা না করে ডেইলি টেলিগ্রাফকে সেরেনা বলছেন, ‘সত্যি কথা বলতে কি, নারী ও পুরুষের টেনিসের মধ্যে অনেক পার্থক্য। নারীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী পুরুষেরা। নারী-পুরুষের তুলনা আসলে কমলা ও আপেলের মধ্যে তুলনার মতো! নিজের অভিজ্ঞতার আলোকে মেয়েদের এককের র‌্যাকিংয়ের শীর্ষে থাকা সেরেনা বলেছেন, ‘ডাবলসে আমার পুরুষ সঙ্গীর সঙ্গে তাল মেলাতেও আমার সমস্যা হয়। অথচ সে পেশাদার খেলোয়াড় নয়। পুরুষদের তালিকায় সেরা এক শর বাইরে থাকা কারও সঙ্গেই কেবল খেলতে রাজি আছি আমি।’