পুরুষ দল জিতেছে, মেয়েদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুলে ৪০তম দাবা অলিম্পিয়াডে পুরুষদের বিভাগে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। চার বোর্ডের সব কটিই জিতে গেছে পুরুষ দল। পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতেছেন বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। বাংলাদেশের অন্য বোর্ডের জয়ী দাবাড়ুর নাম জানা যায়নি। তবে মহিলা বিভাগে চীনের কাছে চার বোর্ডেই হেরেছে বাংলাদেশ।