পুরুষ দলের দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডেও জিতেছে বাংলাদেশের পুরুষ দল। কাল উন্মুক্ত বিভাগে চিলিকে ৩-১ পয়েন্টে হারিয়েছে দলটি। তবে মেয়েদের দল ০-৪ পয়েন্টে হেরেছে আর্মেনিয়ার কাছে। তথ্যসূত্র: চেস২৪ডটকম।
সংশোধনী: গতকাল প্রথম আলোয় ছাপা হয়েছিল, ৪১তম দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে হেরে গেছে বাংলাদেশের মহিলা দল। তথ্যটা ভুল ছিল। হার নয়, বাংলাদেশের মেয়েরা ৪-০ পয়েন্টে হারিয়েছে ঘানাকে। দাবা অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসরণ করাতেই এই বিপত্তি। পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়েছে ওয়েবসাইটটিতে।