পুরুষদের রাজত্বেও নতুন রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডন টেনিসের রাজত্ব পুরোনোদের নয়, শুধুই নতুনদের। গতকাল মারিয়া শারাপোভাকে হারিয়ে মেয়েদের টেনিসের রাজত্ব দখল করেছিলেন ২১ বছর বয়সী পেত্রা কেভিতোভা। এর একদিন পর পুরুষদের টেনিসের রাজত্বও দখলে নিলেন আরেক নতুন, নোভাক জোকোভিচ।সেমিফাইনাল লড়াইয়ে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়ে ফাইনালে উঠেই জোকোভিচ দখল করেছিলেন পুরুষদের বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। সরিয়ে দিয়েছিলেন রাফায়েল নাদালকে। সেই নাদালকেই আজ রোববার রাতে ৬-৪, ৬-১, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে পুরুষদের উইম্বলডন রাজত্ব দখল করলেন ২৪ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। রয়টার্স।