পুরুষদের হার, মেয়েদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে পরশু ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দল ১.৫-২.৫ পয়েন্টে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে। তবে বাংলাদেশ মহিলা দল চাইনিজ তাইপের সঙ্গে জিতেছে ৩-১ পয়েন্টে। বাংলাদেশ পুরুষ দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জিতেছেন এবং এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। কিন্তু জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল রাকিব হেরে গেছেন।

মেয়েদের বিভাগে শামীমা আক্তার লিজা, রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন জিতলেও হেরে গেছেন নাজরানা খান ইভা। ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ পুরুষ দলের সংগ্রহ ৫ ম্যাচ পয়েন্ট ও ১১.৫ গেম পয়েন্ট। মহিলা দলের সংগ্রহ ৬ ম্যাচ পয়েন্ট ও ১২ গেম পয়েন্ট।