প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথার লড়াই
আলিয়াঞ্জ অ্যারেনার তাপমাত্রা আজ কত হবে? আরিয়েন রোবেন সেটি বলেননি। শুধু বলেছেন, উত্তাপ কাকে বলে আলিয়াঞ্জ অ্যারেনায় এলেই সেটি রিয়াল মাদ্রিদ টের পাবে। এই উত্তাপ যে রোদের উত্তাপ নয়, সে তো বুঝতেই পারছেন। আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হওয়ার আগে সাবেক ক্লাবের উদ্দেশ্যে বায়ার্নের ডাচ উইঙ্গারের হুমকি, ‘মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগুন জ্বলবে।’ মিউনিখে আগুন-টাগুন জ্বলা প্রসঙ্গে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি পাল্টা জবাব দিতে দেরি করেননি, ‘আশা করি মঙ্গলবার নয়, মিউনিখে গাছপালা পুড়বে বুধবার, আমরা চলে আসার পর।’ এএফপি।