পুরোনো টিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন ওয়াটসনকে ‘ক্যানসার’ বলেছিলেন মাইকেল ক্লার্ক। সেটি নিয়ে তিন বছর আগে কম জল ঘোলা হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এত দিন পর স্বীকার করলেন, ওয়াটসনকে ঠিক ‘ক্যানসার’ না বললেও ‘টিউমার’ ঠিকই বলেছিলেন। ভারত সফরের তৃতীয় টেস্টে চার সিনিয়র খেলোয়াড়কে বসিয়ে রেখেছিলেন তখনকার কোচ মিকি আর্থার ও অধিনায়ক ক্লার্ক। ওই চারজনের একজন ছিলেন ওয়াটসন। পরে আর্থার দাবি করেছিলেন, ওয়াটসনকে দলের জন্য ‘ক্যানসার’ বলেছেন ক্লার্ক। কিন্তু সদ্য প্রকাশিত আত্মজীবনী মাই স্টোরিতে ক্লার্ক বলেছেন, কথাটা ঠিক ও রকম ছিল না, ‘ওরা হচ্ছে টিউমারের মতো, এটা ঠিক করতে না পারলে ক্যানসারে রূপ নেবে।’ ২০০৯ সালে একবার সাইমন ক্যাটিচের সঙ্গে ঠোকাঠুকি হয়েছিল ক্লার্কের। সেটির জেরেই পরে কয়েকজন সিনিয়রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল, স্বীকার করেছেন ক্লার্ক। এএফপি।