পুরো বছরই অধিনায়ক দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেয়ে গেলেন সিকুগে প্রসন্ন। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে গত রোববার ৬ উইকেট পেয়েছিলেন। ২৬ বছর বয়সী লেগ স্পিনার কাল দেশে ফিরেই পেলেন জাতীয় দলে ডাক পাওয়ার সুখবর। প্রসন্নকে জায়গা দিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল ও অলরাউন্ডার থিসারা পেরেরাও। চোট কাটিয়ে শেষ দুই ম্যাচ খেলা নিশ্চিত করেছেন সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আর তিলকারত্নে দিলশানের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়েছে এ বছরের শেষ পর্যন্ত। এর আগে তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শুধু সিরিজভিত্তিক। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ সিরিজের চতুর্থটি আগামীকাল, প্রেমাদাসায়। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২-১-এ। ওয়েবসাইট।