প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ বিশ্বকাপে খেলা গ্লেন টার্নারের ১৭১ রানের ইনিংসটা নিউজিল্যান্ডের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস হিসেবে টিকে ছিল দীর্ঘ ২০ বছর। কিন্তু টার্নারকে পেছনে ফেলা লু ভিনসেন্ট দুইয়ে নেমে গেলেন আট বছর না পেরোতেই। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ওয়ানডে রানের রেকর্ডটাই টিকে আছে সবচেয়ে পুরোনো হিসেবে। ১৯৮৪ সালের ৩১ মে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে অপরাজিত ১৮৯ রান করেছিলেন ভিভ রিচার্ডস। পরের ২৯ বছরে এই রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রিচার্ডস নিজেই (১৮১, ১৯৮৭)। ইংল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংসটা টিকে আছে ২০ বছর। ১৯৯৩ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৬৭ রান করেছিলেন রবিন স্মিথ। এ ছাড়া শুধু দক্ষিণ আফ্রিকা (১৯৯৬) ও পাকিস্তানের (১৯৯৭) সর্বোচ্চ ওয়ানডে ইনিংস ১৭ ও ১৬ বছর আগেকার।