প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ ট্রেন্ট ব্রিজে। এখানেই ১৯৫৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রান করেছিলেন ডেনিস কম্পটন। তারপর কেটে গেছে ৫৮ বছর। এখনো ট্রেন্ট ব্রিজ টেস্টে সর্বোচ্চ রান হয়ে আছে ওটাই। তবে ভেন্যুতে সর্বোচ্চ রানের এর চেয়েও পুরোনো রেকর্ড আছে আরও পাঁচটি। যার প্রথম দুটি আবারও স্যার ডন ব্র্যাডম্যানের। হেডিংলিতে ১৯৩০ সালে ৩৩৪ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। প্রায় ৭২ বছর ধরে অক্ষত রেকর্ডটি। অ্যাডিলেড ওভালে ১৯৩২ সালে করা স্যার ডনের ২৯৯* রানের ইনিংসটিও টিকে আছে বহাল তবিয়তে।