পুরোনো কাসুন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পেরিয়ে গেছে ঘটনাটার, কিন্তু নিকোলাস আনেলকা ও রেমন্ড ডমেনেখ যদি এখনো একটুও ভুলতেন! ২০১০ বিশ্বকাপে কথা-কাটাকাটির জেরে দক্ষিণ আফ্রিকা থেকে আনেলকাকে দেশে পাঠিয়েছিলেন সে সময়ের ফ্রান্স কোচ ডমেনেখ। এখন দুজনের মধ্যে আবার লেগেছে ফ্রান্সেরই নতুন সেনসেশন কিলিয়ান বাপ্পেকে নিয়ে। মোনাকোর ১৮ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে বলতে গিয়েই ডমেনেখ টানলেন আনেলকার প্রসঙ্গ, ‘১৯৯৬ অলিম্পিকে রোনালদোকে (ব্রাজিল কিংবদন্তি) দেখেছি, বাপ্পেও তেমনই—বিশ্বমানের। এখন ওর ওপর নির্ভর করবে ও রোনালদো হবে, না আনেলকা।’ আনেলকাও ছেড়ে কথা বলবেন কেন! একহাত নিতে ছাড়লেন না, ‘ও (বাপ্পে) ডমেনেখের মতো ক্যারিয়ারও গড়তে পারে, যার মানে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে নিচু মানের খেলোয়াড় হওয়া, ১৫ বছরের কোচিংয়ে শিরোপা না জেতা—যার মধ্যে ফ্রান্স দলও আছে—আর ২০১০ সালের পর চাকরিহীন থাকা।’ গোলডটকম।