পুরোনো প্রিমিয়ার লিগে শুরু নতুন মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপার হরফে দেওয়া বর্ষপঞ্জি দেখলেই মনটা ভালো হয়ে যায়। কী সুন্দর একটার পর একটা ঘরোয়া ক্রিকেটের আসর হয়ে যাবে মৌসুমজুড়ে। আহ্! সত্যিই যদি এমন হতো!কিন্তু তা যে হয় না। ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগই যেখানে এখনো আয়োজন করতে পারেনি বিসিবির বর্তমান অস্থায়ী কমিটি, সেখানে আগামী মৌসুমের সব কটা আসর বর্ষপঞ্জি অনুযায়ী হয়ে যাবে, বিশ্বাস করা কঠিন। ২০১৩-১৪ মৌসুমের বর্ষপঞ্জির শুরুতেই অবশ্য আছে এখনো না-হওয়া প্রিমিয়ার লিগ। এ বছরের সেপ্টেম্বরে হবে লিগ পর্ব, অক্টোবর-নভেম্বরে সুপার লিগ। সুপার লিগের সময়টা অবশ্য বর্ষপঞ্জিতেই ‘সম্ভাব্য’ হিসেবে উল্লিখিত।নতুন বর্ষপঞ্জি অনুযায়ী জাতীয় ক্রিকেট লিগ হওয়ার কথা আগামী নভেম্বর-ডিসেম্বরে। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল। পরবর্তী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সময় ২০১৪ সালের এপ্রিল-মে। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বিসিএল মে-জুনে।২০১২-১৩ মৌসুমের বর্ষপঞ্জি অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। সেটাই যেহেতু এখনো আলোর মুখ দেখেনি, বিসিবির ভবিষ্যৎ বর্ষপঞ্জিতে আস্থা রাখাটা কঠিনই।