পুরোনো বিতর্ক তুলে আনলেন সাইমন্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাটিতে খেলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অথচ কোনো ইস্যু নিয়ে বিতর্ক নেই। সফরটা একটু ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে না! দুই দলের লড়াইটা প্রাণবন্ত করতেই যেন পুরোনো বিতর্ক তুলে আনলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।২০০৮ সালের জানুয়ারির ঘটনা। সিডনি টেস্টের তৃতীয় দিনে উত্তপ্ত কথাকাটাকাটির একপর্যায়ে সাইমন্ডসকে ‘বাঁদর’ বলে গালি দিয়েছিলেন হরভজন সিং। এ অপরাধে তাঁকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তবে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে মাফ পেয়ে যান ভারতের এই স্পিনার। এত দিন পর সাইমন্ডস দাবি তুলছেন, হরভজনকে শাস্তি দেওয়া উচিত ছিল।ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে সাইমন্ডস বলেন, সত্য ও সততার সঙ্গে দেখলে সেই ঘটনায় হরভজনকে শাস্তি দেওয়া উচিত ছিল। আইসিসি বিষয়টি নিষ্ঠার সঙ্গে বিচার করতে পারত। কিন্তু তারা তা করেনি। এরপর সাইমন্ডস যোগ করেন, ‘আমাদের অভিযোগ সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজেদের ক্রিকেটারকে রক্ষা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমাদের মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব কারও ক্ষেত্রেই কাম্য নয়।’