পুরোনো রূপে আফ্রিদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এখনো আমি অনেকের চেয়েই ভালো’—দলে ডাক পাওয়ার আগে বলেছিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজের কথার প্রমাণও দিয়েছেন কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গায়ানায় প্রথম ওয়ানডেতে নিজের পুরোনো রূপেই ফিরেছিলেন আফ্রিদি। ৫ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ৭৬ রান করেছেন আফ্রিদি। অবশ্য আফ্রিদির এই ঝোড়ো ইনিংসের পরও পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২৪ রান। ২৩ রানেই ৪, আর ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর অবশ্য এটিকেও যথেষ্টই ভালো বলতে হবে। এরপর ৭ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে পাকিস্তান। ক্রিকইনফো।