পুলিশ ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটার পর একটা সমস্যা লেগেই আছে ব্রাজিলে। স্টেডিয়াম সংস্কার আর নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হবে কি না, সেই শঙ্কার মধ্যে চলল বিশ্বকাপবিরোধী বিক্ষোভ। সব সমস্যা সমাধান হয়নি, তার আগেই আয়োজকদের জন্য নতুন এক ঝামেলা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ব্রাজিল পুলিশ পরশু ব্রাজিলের বিভিন্ন শহরে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেছে। তবে পুলিশ ইউনিয়নের নেতা আন্দ্রে ভাক্স দে মেলো হুমকি দিয়েছেন, দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাবেন তাঁরা, আমরা এই ধর্মঘটের মাঝে জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরগুলোয়। তবে যদি সরকার আমাদের দাবিতে সন্তোষজনক সাড়া না দেয় তাহলে বিশ্বকাপের সময় কোনো ধরনের জনসেবা দেওয়া হবে না। এএফপি।