পুলে ফিরে ‘থর্পেডো’ সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর প্রতিযোগিতামূলক সাঁতারে ফিরেই ১০০ মিটার ব্যক্তিগত মিডলের হিটে দ্বিতীয়। কিন্তু সকালের শুরুটা সন্ধ্যার ফাইনালে আর ধরে রাখতে পারলেন না এই অস্ট্রেলিয়ান। কাল সিঙ্গাপুরের বিশ্বকাপ মিটে ১০০ মিটার মিডলের ফাইনালে শেষ পর্যন্ত সপ্তম হয়েছেন সাঁতার ইতিহাসের অন্যতম সেরা এই সাঁতারু।হিটের চেয়ে কম সময়েই (৫৬.৩৩ সেকেন্ড) ফাইনাল শেষ করেছেন ‘থর্পেডো’। যদিও ফাইনালে প্রথম হওয়া দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লসের অনেক পেছনে ছিলেন। তবে তিনি তো আর জেতার উদ্দেশ্য নিয়ে সিঙ্গাপুরে আসেননি। আবারও সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতার আমেজে সাঁতরানোর যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেটা তো পূরণ হয়েছে। এএফপি।