পুয়োলের আবার চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই ইনজুরি থেকে ফিরলেন। গত ম্যাচে ফিরেই আবার চোট পেয়েছেন কার্লোস পুয়োল। বার্সেলোনা অধিনায়ককে এক থেকে দেড় মাসের জন্য হারাচ্ছে দল। বাঁ পায়ের লিগামেন্টে টান পড়ায় মাঠ থেকে বেরিয়ে আসেন পুয়োল। সুপার কাপের ফাইনালের ফিরতি লেগে তাঁর অনুপস্থিতি ভীষণই ভুগিয়েছে বার্সাকে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার খেলতে পারবেন না লিগের প্রথম এল ক্লাসিকোতেও। ৭ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে তাঁর না থাকা অনেকটাই নিশ্চিত। এএফপি।