পুয়োলের চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মৌসুমের প্রথম তিনটি ম্যাচেই বার্সেলোনা জিতেছে বটে, কিন্তু তাদের রক্ষণটাকে বেশ নড়বড়ে মনে হচ্ছে। এর মধ্যে সেন্টারব্যাক ও অধিনায়ক কার্লোস পুয়োলের চোটটা স্প্যানিশ পরাশক্তিদের জন্য আরেকটা ধাক্কা। লা লিগায় পরশুর ম্যাচটির শেষ দিকে শূন্যে একটা বলের দখল নিতে গিয়ে তাঁর সঙ্গে সংঘর্ষ হয় ওসাসুনার স্ট্রাইকার রোনাল্ড লামার। ডান গালের হাড়ে আঘাত পাওয়া পুয়োল অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বাকি সময়টুকু খেলেছেনও। কিন্তু ম্যাচের পর এক্স-রেতে হাড়ে চিড় ধরা পড়েছে। চোট কতটা গুরুতর, সেটি জানতে আজ আবার ডাক্তারি পরীক্ষা হবে বার্সার এই রক্ষণস্তম্ভের। ওয়েবসাইট।