পূজারার ২০৪, ভারতের ৫০৩
হায়দরাবাদ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক ভারত। ডাবল সেঞ্চুরি করেছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ২৩৭ রান করা অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৬ রানে এগিয়ে ভারতীয় দল।১ উইকেটে ৩১১ রান নিয়ে আজ টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন চেতেশ্বর পূজারা ১৬২ ও মুরালি বিজয় ১২৯ রানে অপরাজিত ছিলেন। আজও ভালো খেলেন তাঁরা। ব্যক্তিগত ১৬৭ রানে আউট হন বিজয়। দলীয় সংগ্রহ ৩৮৭। এর পর খুব দ্রুত উইকেট হারাতে থাকে ভারতীয় দল।২০৪ রান করে সাজঘরে ফেরেন পূজারা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৪৪ রান। বিরাট কোহলির সংগ্রহ ৩৪ রান। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চারটি উইকেট শিকার করেন এই অফস্পিনার। এ ছাড়া ডোহার্টি তিনটি ও প্যাটিনসন দুটি উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৭/৯ ঘোষণাক্লার্ক ৯১, ওয়েড ৬২, ওয়াটসন ২৩ভুবনেশ্বর ৩/৫৩, জাদেজা ৩/৩৩, হরভজন ২/৫২ভারত প্রথম ইনিংস: ৫০৩/১০পূজারা ২০৪, বিজয় ১৬৭, ধোনি ৪৪, কোহলি ৩৪ম্যাক্সওয়েল ৪/১২৭, ডোহার্টি ৩/১৩১টস: অস্ট্রেলিয়া।সূত্র: ক্রিকইনফো।