প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র ১৪। এখনই ৩৬ লাখ রুপির একটা চুক্তি বিশাল ব্যাপার। তার সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি। তবে নামটা পৃথ্বী শ বলেই হয়তো এতে বিস্ময়ের কিছু নেই। মহারাষ্ট্রের এই ‘বিস্ময়বালকে’র কীর্তি তো ক্রিকেট ইতিহাসেই বিরল। আন্তস্কুল প্রতিযোগিতা হ্যারিস শিল্ডে একাই করেছিল ৫৪৬ রান। যেকোনো ধরনের ক্রিকেটেই এর চেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড আছে মাত্র দুটি। গাভাস্কার-দ্রাবিড়ের মতো ক্রিকেটাররা এর আগে এসজির পণ্যদূত হয়েছিলেন। তবে পৃথ্বীর মতো এত অল্প বয়সে কেউই হননি। বিখ্যাত পূর্বসূরিদের দেখানো পথে পৃথ্বী হাঁটতে পারবে তো? টিএনএন।