পৃষ্ঠপোষক পেল রহমতগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে দুই মৌসুম ধরে চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাব। আবারও প্রিমিয়ারে ফেরার ব্যাপারে আশাবাদী পেশাদার লিগের দ্বিতীয় স্তরে শীর্ষে থাকা পুরান ঢাকার দলটি। সেই পথে এগিয়ে যেতে রহমতগঞ্জের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে ঢাকা-৬ আসনের স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের প্রতিষ্ঠান মদিনা গ্রুপ। দুই পক্ষে কাল বাফুফে ভবনে চুক্তি সই করেছে।