পেইন ও হেস্টিংস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলে থাকা হচ্ছে না উইকেটরক্ষক টিম পেইন ও পেসার জন হেস্টিংসের। দুজনেরই অনুপস্থিতির কারণ একই—ইনজুরি। চার সপ্তাহ আগে রাজ্য দল তাসমানিয়ার হয়ে পেইন এবং শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে ভিক্টোরিয়ার হয়ে হেস্টিংস অনুশীলনে চোট পান। ডান হাতের আঙুলের চোট নিয়ে পেইনকে এবং কাঁধের চোট নিয়ে হেস্টিংসকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। অক্টোবরেই শুরু হতে যাওয়া সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের আগে এই দুজনের পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের ফিজিও অ্যালেক্স কন্টুরি। ১৩ ও ১৬ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর ১৯, ২৩ ও ২৮ তারিখ তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।