পেইনের সিরিজ শেষ, অনিশ্চিত ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলে ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ব্যাক-আপ উইকেটরক্ষক ও টপ অর্ডার ব্যাটসম্যান টিম পেইন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২৬ ডিসেম্বর শুরু হতে চলা প্রথম টেস্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে অলরাউন্ডার শেন ওয়াটসনের।অস্ট্রেলিয়া দলের চিকিত্সক ট্রেভর জেমস আজ বুধবার বলেছেন, ‘এটা পরিষ্কার যে টিম পেইনের আঙুল প্রত্যাশিত নিরাময় হয়নি। তাঁকে অস্ত্রোপচারের মুখোমুখী হতে হবে। আজই অস্ত্রোপচার হতে পারে। এর ফলে পেইনকে তিন-চার মাস মাঠের বাইরে কাটাতে হবে।’ফক্স স্পোর্টস নিউজকে ওয়াটসন বলেছেন, ‘বক্সিং ডে টেস্টে খেলতে না পারলে সেটা হবে খুবই দুঃখজনক। আশা করছি, আমার পা ঠিক হয়ে যাবে।’গত সোমবার অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২৬ বছর পর পরাজয়ের স্বাদ দেয় নিউজিল্যান্ড। হোবার্ট টেস্টে হারের পরই অস্ট্রেলিয়ার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। পেইনের সিরিজ শেষ হওয়া ও ওয়াটসনের অনিশ্চয়তা তাই অসিদের জন্য বড় একটা ধাক্কা—এটা বলার অপেক্ষা রাখে না। ওয়েবসাইট।