পেকারম্যান চিনেছিলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে পেকারম্যানকে মনে রাখা যেতে পারে দুভাবে। এক. ২০০৫ সালে মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে তিনিই প্রথম মাঠে নামিয়েছিলেন। দুই. ২০০৬ বিশ্বকাপে তাঁকে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে না নামিয়ে হয়ে গিয়েছিলেন অার্জেন্টিনার গণশত্রু৷
আর্জেন্টিনার সাবেক কোচ পেকারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০০৫ সালে যে মেসিকে তিনি আর্জেন্টিনা দলে নিয়ে প্রথম নামান, সেই তিনিই এখন আর্জেন্টিনা ফুটবলের এই ‘আশীর্বাদ’, কীভাবে মূল্যায়ন করবেন? পেকারম্যান জবাবে কোনো রাখঢাক করেননি, ‘আমি যে মেসিকে দলে নিয়ে এসেছি সেটা মনে রাখার জন্য ধন্যবাদ। সবাই তো কেবল জার্মানির বিপক্ষে ওকে মাঠে না নামানোর ব্যাপারটিই মনে রেখেছে।’
পেকারম্যানের দূরদৃষ্টি ছিল, বুঝতে পেরেছিলেন মেসির সামনে এগোনোর পথটা অনেক বড়, ‘প্রথম যখন ওর সঙ্গে কাজ করি, আমার বিশ্বাস হচ্ছিল না কী দেখছি। মেসি কী হতে পারে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমরা জানতাম, এমন একজন খেলোয়াড়কে পেয়েছি, যে আগামী কয়েক বছরে ফুটবলের সবচেয়ে বড় তারকা হতে যাচ্ছে।’ ওয়েবসাইট৷
তবে কলম্বিয়ার সঙ্গে যেন আর্জেন্টিনার এবার দেখা না হয় পেকারম্যান হয়ত এটাও চান!