পেছনে তাকিও না: যুবরাজকে আর্মস্ট্রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ। এখন মাঠে ফেরার লড়াইয়ে আছেন যুবরাজ সিং। সেই লড়াইয়ে যুবরাজ আরও বেশি প্রেরণা পেতে পারেন তাঁর ‘সত্যিকার জীবনের নায়ক’ ল্যান্স আর্মস্ট্রংয়ের ভিডিও বার্তা থেকে।‘হাই যুবি, আমি ল্যান্স আর্মস্ট্রং। তুমি একজন বড় ভক্ত পেয়ে গেছ। প্রতিদিন, প্রতি ঘণ্টায় তোমার খোঁজ রাখছি আমি। তোমার স্বাস্থ্য ভালো হয়েছে জেনে খুশি হয়েছি। দারুণ একটা জীবন পাও। কখনো পেছনে তাকিও না। আরও শক্তিশালী হও বন্ধু’—১৯ সেকেন্ডের ভিডিও বার্তায় যুবরাজকে বলেছেন ৪০ বছর বয়সী আর্মস্ট্রং।প্রেরণাদায়ক বার্তা পেয়ে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে যুবরাজ লিখেছেন, ‘আমার সত্যিকার জীবনের নায়কের কাছ থেকে খুব বিশেষ এবং প্রেরণাময় বার্তা পেলাম।’ আর্মস্ট্রংয়ের বয়স তখন ২৫। ক্যানসার ধরা পড়ল তৃতীয় পর্যায়ে গিয়ে। তত দিনে এই মরণ-ব্যাধি ছড়িয়ে পড়েছে ফুসফুস, উদর আর মস্তিষ্কেও। মুমূর্ষু রোগীদেরও চিকিত্সকেরা আশার কথা শোনান। কিন্তু আর্মস্ট্রংকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ।হাল ছাড়েননি আর্মস্ট্রং। লড়াই করেছেন। সেই লড়াইয়ে জিতেছেন সগৌরবে। এই জয় মার্কিন সাইক্লিস্ট আর্মস্ট্রংকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে রেকর্ড টানা সাতবার জিতেছেন সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ট্যুর ডি ফ্রান্স। এরই এক ফাঁকে লিখেছে আত্মজীবনী ‘ইটস নট অ্যাবাউট দ্য বাইক, মাই জার্নি ব্যাক টু লাইফ’। আর্মস্ট্রংয়ের সেই বইটা এখন যুবরাজের নিত্যসঙ্গী। সূত্র: ওয়েবসাইট।