পেছাতে পারে এশিয়া কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ দুয়ার খুলে আগামী বছরের মার্চ-এপ্রিলেই হতে পারে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। এটি নিয়ে দুই পক্ষের আলোচনাটা গতি পেয়েছে। ক্রিকেট মহলে এটা যদি স্বস্তির সংবাদ হয়, তবে একটা বিপত্তিও আছে। ওই সময়েই ভারত-পাকিস্তান সিরিজ হলে পিছিয়ে যাবে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ!পূর্বঘোষিত সূচি অনুযায়ী ঢাকায় আগামী এশিয়া কাপ হওয়ার কথা ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। কিন্তু পাকিস্তানের ভারত সফরের সূচিটা যদি মার্চ-এপ্রিলেই নির্ধারিত হয়, তাহলে বাধ্য হয়েই এশিয়া কাপ পিছিয়ে দিতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশ্বস্ত এক সূত্র বলেছে, এশিয়া কাপ পিছিয়ে দিতে কোনো সমস্যা নেই। মার্চের শুরুতে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজও হওয়ার কথা। খবর, ওই ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের সংঘর্ষ এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তান সিরিজের জন্য আলাদা সময় খুঁজছে। এদিকে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এক সূত্র বলেছে, এশিয়া কাপ নয়, ভারত সফরকেই প্রাধান্য দেবে পাকিস্তান।আইসিসির ভবিষ্য ৎ সফরসূচিতেই মার্চ-এপ্রিলে পাকিস্তানের ভারত সফরের সুপারিশ রয়েছে। সিরিজের সূচি নিয়ে দুই বোর্ডের কর্তারা আলোচনা করবেন আগামী সপ্তাহে লন্ডনে আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও প্রধান নির্বাহীদের সভার ফাঁকে। ওয়েবসাইট।