পেছাল ক্লাব কাপ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল মৌসুম শুরুর টুর্নামেন্ট ক্লাব কাপ হকি। কিন্তু শুরুর আগেই তা পিছিয়ে গেল। নতুন সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল। খেলা পেছানোর অনুরোধ জানিয়েছিল মোহামেডান, ওয়ারী ও মেরিনার্স। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পেছানোর এ সিদ্ধান্ত। জানা গেছে, ভারত ও মালয়েশিয়ার খেলোয়াড়রা তাঁদের ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত, তাই এই বিদেশিদের পাওয়া যাবে না বলেই টুর্নামেন্ট পেছানোর আবেদন করে ক্লাবগুলো।