পেছাল জাতীয় ক্রিকেট লিগের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের পাঁচ দিনের ফাইনালটি হওয়ার কথা ছিল আগামীকাল থেকে। কিন্তু দুই ফাইনালিস্ট—ঢাকা ও রাজশাহীর আবেদনে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি। দুই দলেরই বেশ কিছু ক্রিকেটার এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায়। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়া ফাইনাল খেলতে চায় না কোনো দলই। তাদের আবেদনে সাড়া দিয়ে ফাইনালের নতুন তারিখ নির্ধারিত হয়েছে ১০ থেকে ১৪ মে। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই।