পেছাল প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কাটাই সত্যি হলো। ৩ জুলাই থেকে শুরু হচ্ছে না ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। পিছিয়েছে খেলোয়াড়দের লটারিও। কাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণেই স্থগিত করা হয়েছে লটারি ও লিগ। লটারি ও লিগ শুরুর নতুন দিনক্ষণ শিগগিরই দেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। গত বুধবার নয়টি ক্লাব চিঠি দিয়ে সিসিডিএমকে অনুরোধ করেছিল লিগ পিছিয়ে দেওয়ার। বিসিবি সভাপতির কণ্ঠেও ছিল একই সুর। শেষ পর্যন্ত হলো সেটাই।