পেছাল মহিলা ক্লাব কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে মহিলা ক্লাব কাপ ফুটবল। ৩ ডিসেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া মহিলা সাফ ফুটবলের জন্যই স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্ট। ১৫ ডিসেম্বর মহিলা সাফ ফুটবল শেষ হলে পরের সপ্তাহে শুরু হতে পারে মেয়েদের ক্লাব কাপ। সাফ ফুটবলের অনুশীলন আজ থেকে শুরু হচ্ছে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।