পেছাল স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৭ ডিসেম্বর বেশ জাঁকজমকপূর্ণভাবেই উদ্বোধন করা হয়েছিল জাতীয় স্কুল হকি। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে নীল টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে উদ্বোধন করেন এটি। যদিও আনুষ্ঠানিকভাবে খেলা মাঠে গড়ানোর কথা ছিল ৩১ জানুয়ারি থেকে। কিন্তু বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কিছু স্কুল এই টুর্নামেন্টে খেলতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে। এ জন্য টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন কর্মকর্তারা। সারা দেশের ১১ ভেন্যুতে ১২০টি স্কুল নিয়ে হবে জাতীয় স্কুল হকি।