পেছাল হকির দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০-১২ জানুয়ারি হওয়ার কথা ছিল এই মৌসুমের হকির দলবদল। কিন্তু বিশ্ব ইজতেমার কারণে দলবদল পেছানোর সিদ্ধান্ত নিয়েছে হকির লিগ কমিটি। কালকের সভা শেষে জানানো হয়েছে, আগামী ২৪-২৬ জানুয়ারি নতুন দলবদল।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে এসএ গেমস খেলে আসার পর মার্চ মাসে ফেডারেশন কাপ দিয়ে শুরু হকির মৌসুম। এরপর শুরু হবে হকির প্রিমিয়ার লিগ। লিগ কমিটির সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার এক দলে সর্বোচ্চ পাঁচজন বিদেশির নিবন্ধনের সুযোগ থাকবে। খেলতেও পারবেন পাঁচজনই। তবে সার্ভিসেস দলের অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় খেলতে পারবেন যেকোনো ক্লাবে। বিকেএসপি থেকে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় নিতে পারবে একটি ক্লাব।