পেছালেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি বার্ডি। বগি নেই একটিও। পরশু দুর্দান্ত পারফরম্যান্স করেই এশিয়ান ট্যুরের ম্যাকাও ওপেনে যাত্রা শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু দ্বিতীয় দিনটা মোটেও ভালো কাটল না বাংলাদেশের গলফারের। কাল দ্বিতীয় রাউন্ডে মাত্র দুটি বার্ডি করলেও পাঁচটি বগি করে অনেকটা পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেললেও এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৩০ নম্বরে।

সিদ্দিকুরের সঙ্গে পিছিয়েছেন প্রথম রাউন্ডে শীর্ষে থাকা থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপ্রাকংও। আটে নেমে গেছেন চুয়াইপ্রাকং। কাল পারের চেয়ে ৭ শট কম খেলে শীর্ষে উঠেছেন তাইওয়ানের চিয়েন-ইয়াও হুং। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন হুং। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।