পেছালেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ১০ হোলে তিনটি বগি, একটিও বার্ডি নেই। কাল ম্যানিলা মাস্টার্সে যতটা সম্ভব বাজেই শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের গলফার অবশ্য এরপর ঘুরে দাঁড়িয়েছেন। ১২ থেকে ১৭—এই ছয় হোলের চারটিতেই বার্ডি করে ক্ষতিটা অনেকটাই পুষিয়ে নিয়েছেন। তবে তাতেও পতন এড়াতে পারেননি, দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেললেও ১৯ ধাপ পিছিয়ে ৪৫-এ নেমে গেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ১৫ শট কম খেলে দ্বিতীয় দিন শেষে সবার ওপরে ভারতের জ্যোতি রানধাওয়া। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।