পেছালেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিন একটি ইগল করেছিলেন সিদ্দিকুর। মালয়েশিয়ার ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিং সেলাঙ্গর মাস্টার্সের দ্বিতীয় দিনে উল্টো অভিজ্ঞতাও হলো বাংলাদেশি গলফারের। কাল একটি ডাবল বগি করেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে কাল পারের চেয়ে ২ শট বেশি খেলে তিনি অনেকটাই পিছিয়েছেন। প্রথম দিনের দশম স্থান থেকে ১১ ধাপ পিছিয়ে ২১-এ নেমে গেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ৮ শট কম খেলে শীর্ষে থাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুল। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।