প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ পেরিয়েও সেদিন জিতলেন ইউএস ওপেনের পুরুষ দ্বৈতের শিরোপা। উন্মুক্ত যুগে পুরুষদের মধ্যে তাঁর চেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতেননি আর কেউ। এই ফিটনেসের রহস্যটা কী? লিয়েন্ডার পেজের জবাবটা শুনলে একটু অবাক হবেন সবাই। ফিটনেস ধরে রাখার কৌশলটা নাকি তিনি শিখেছেন একসময় মিশ্র দ্বৈতে তাঁর সঙ্গিনী মার্টিনা নাভ্রাতিলোভার কাছ থেকে! জুটি বেঁধে দীর্ঘদিন খেলেছেন দুজন। কিংবদন্তি নাভ্রাতিলোভার কাছ থেকে পাওয়া শিক্ষা যে বৃথা যায়নি সেই প্রমাণ তো হাতেনাতেই দিলেন ভারতীয় টেনিস তারকা। ওয়েবসাইট।