পেজের ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম
ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম হয়ে গেল লিয়েন্ডার পেজের। ৩৮ বছর বয়সে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত শিরোপা জিতেই বৃত্তটা সম্পূর্ণ করলেন এই ভারতীয়। পরশু চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে সঙ্গী করে যুক্তরাষ্ট্রের ব্রায়ান ভাইদের ৭-৬ (৭/১), ৬-২ গেমে হারিয়েছেন পেজ। এই হারের আগে মেলবোর্নে টনা ২৩টি ম্যাচ জিতেছিলেন পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী বব ও মাইক ব্রায়ান।এটি পেজের সপ্তম দ্বৈত গ্র্যান্ড স্লাম। এর আগে তিনি তিনটি ফ্রেঞ্চ ওপেন, দুটি ইউএস ওপেন ও একটি উইম্বলডন জিতেছেন। ১৯৯৯ সালে মহেশ ভূপতিকে নিয়েই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। সাতটি শিরোপার তিনটিতেই স্বদেশি ভূপতিকে পাশে পেয়েছেন পেজ। এবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সতীর্থ স্তেপানেকের পিঠ চাপড়ে দিয়েছেন পেজ। ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘সপ্তাহজুড়েই তুমি আমাকে কাঁধে নিয়ে বয়ে বেড়িয়েছো।’৩৩ বছর বয়সী স্তেপানেকও পেজকে অস্ট্রেলিয়ান ওপেন জেতাতে সাহায্য করতে পেরে আপ্লুত, ‘আমি জানি লিয়েন্ডারের কাছে এই শিরোপাটির গুরুত্ব কতখানি। তাকে জিততে সাহায্য করতে পেরে আমি গর্বিত।’ছয়টি মিশ্র দ্বৈতের গ্র্যান্ড স্লাম জেতা পেজ উঠেছিলেন মিশ্র দ্বৈতের ফাইনালেও। তবে বেথাইন মাতেক-স্যান্ডস ও হোরিয়া টেসাও জুটির কাছে হেরে গেছেন পেজ-ভেসনিনা জুটি। ওয়েবসাইট।