পেজের ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ মাসটা স্মরণীয় হয়ে রইল ভারতীয় দুই টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির কাছে। মাসের শুরুতে ৩ তারিখে দুবাই চ্যাম্পিয়নশিপের দ্বৈত শিরোপাটি ছিল ভূপতির ক্যারিয়ারের ৫০তম। আর মাসের একদম শেষ দিন এসে মাইলফলকটি ছুঁলেন পেজ। পরশু মায়ামি ওপেনের দ্বৈত ফাইনালে চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে সঙ্গী করে ৩-৬, ৬-১, ১০-৮ গেমে জিতেছেন ম্যাক্স মিরনি ও ড্যানিয়েল নেস্টরের বিপক্ষে। ৩৮ বছর বয়সী পেজ ৫০টি দ্বৈত শিরোপা জেতা ২৪তম খেলোয়াড়। এই মাইলফলক ছোঁয়া ২৩তম খেলোয়াড় ভূপতির সঙ্গেই ২৬টি শিরোপা জিতেছেন পেজ। রয়টার্স ও ওয়েবসাইট।