পেটের পীড়ায় স্ট্রাউস-সোয়ান
বিশ্বকাপে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। বৃহস্পতিবার বাঁচার মরার লড়াইয়ে নামার আগেই ইংলিশ-ভক্তদের জন্য একটা খারাপ খবর। পেটের পীড়ায় ভুগছেন ইংল্যান্ডের ভরসার কেন্দ্রে থাকা অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও স্পিনার গ্রায়েম সোয়ান।চেন্নাইয়ে আজ মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারেননি স্ট্রাউস ও সোয়ান। তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগেই এ দুই ক্রিকেটার সুস্থ হয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী ব্যাটসম্যান জোনাথন ট্রট, ‘স্ট্রাউস ও সোয়ান আমাদের দলের প্রধান হাতিয়ার। আমি পুরোপুরি আত্মবিশ্বাসী, নির্দিষ্ট সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবে ওরা।’বিশ্বকাপ আসরে এসে চোটের কারণে এরই মধ্যে দলের অন্যতম সেরা দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও স্টুয়ার্ট ব্রডকে হারিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে স্ট্রাউস ও সোয়ানকে না পেলে বিশ্বকাপটাই শেষ হয়ে যেতে পারে ইংল্যান্ডের! ওয়েবসাইট।