পেত্রোভার টোকিও জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিওতে নিজের শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে পারলেন না আগনেয়েস্কা রাদওয়ানস্কা। প্যান প্যাসেফিক ওপেনের গত আসরের শিরোপা জিতেছিলেন এখানে। তবে এবার রাদওয়ানস্কাকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন নাদিয়া পেত্রোভা।আজ শনিবার অনুষ্ঠিত ফাইনালে পেত্রোভা জয় পেয়েছেন ৬-০, ১-৬, ৬-৩ গেমে। এটি রাশিয়ার এই টেনিস খেলোয়াড়ের চলতি বছরের দ্বিতীয় আর ক্যারিয়ারের ১২তম শিরোপা।শিরোপা জয়ের পর ৩০ বছর বয়সী পেত্রোভার প্রতিক্রিয়া, ‘এটা অসাধারণ। আমার জেতা সবচেয়ে বড় শিরোপা এটি। এমন পর্যায়ে আসতে পারব, কখনোই ভাবিনি।’ফাইনালে আসার পথ খুব একটা মসৃণ ছিল না পেত্রোভার। হারাতে হয়েছে মেয়েদের টেনিসের সেরা দশে থাকা দুই খেলোয়াড় সারা এরানি ও সামান্থা স্টোসুরকে। পেত্রোভার সবচেয়ে ভালো সময় কেটেছে ২০০৬ সালে। ওই সময় পাঁচটি শিরোপা জেতেন এই রুশ খেলোয়াড়। রয়টার্স।