পেনাল্টি এত বাজে হয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ। কোনো দলই গোল পাচ্ছে না। ঠিক এ মুহূর্তে পেনাল্টি পেয়ে গেল প্রিয় দল। পেনাল্টির দায়িত্ব বর্তালো দলের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকারের ওপর। কিন্তু তাঁর নেওয়া পেনাল্টি শটের পর মনে হলো, বলে লাথি মারার চেয়ে কঠিন কাজ বুঝি দ্বিতীয়টি নেই! এমনটিই হয়েছে সার্বিয়ার ঘরোয়া ফুটবলের প্রথম সারির দল কুকারিচকির স্ট্রাইকার নেনাদ মিরোসাভলেভিচের ক্ষেত্রে।
রাদনিচকির বিপক্ষে ম্যাচের একপর্যায়ে পেনাল্টি পেয়ে যায় কুকারিচকি। শট নিতে আসেন নেনাদ। হঠাত্ কী যে হলো, বলে লাথি মারতে গিয়ে আচমকা থেমে গেলেন কুকারিচকি স্ট্রাইকার। তবুও শট নেওয়া থেকে বিরত থাকলেন না! ফলে শট এতটাই দুর্বল হলো, পাঁচ বছরের শিশুও তা ধরে ফেলতে পারবে। শেষ পর্যন্ত গোলহীন ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
বাজে পেনাল্টির ভিডিও দেখুন