পেনাল্টি ছিল, ছিল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৪ মিনিটে কোস্টারিকার হয়ে প্রথম গোলটা করার পর গোলদাতা ক্যাম্পবেলকে (বাঁয়ে) নিয়ে সতীর্থদের উল্লাস। তিন মিনিট পরেই আরও একটা গোল সতীর্থ দুয়ার্তের। অথচ প্রথমার্ধে পেনাল্টি থেকে কাভানির গোলে এগিয়ে ছিল উরুগুয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোস্টারিকা। আর ম্যাচের শেষের দিকে উরেনার আরও এক গোলে শেষ পর্যন্ত তারা উরুগুয়েকে হারায় ৩-১ ব্যবধানে l এএফপি
৫৪ মিনিটে কোস্টারিকার হয়ে প্রথম গোলটা করার পর গোলদাতা ক্যাম্পবেলকে (বাঁয়ে) নিয়ে সতীর্থদের উল্লাস। তিন মিনিট পরেই আরও একটা গোল সতীর্থ দুয়ার্তের। অথচ প্রথমার্ধে পেনাল্টি থেকে কাভানির গোলে এগিয়ে ছিল উরুগুয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোস্টারিকা। আর ম্যাচের শেষের দিকে উরেনার আরও এক গোলে শেষ পর্যন্ত তারা উরুগুয়েকে হারায় ৩-১ ব্যবধানে l এএফপি

গত বিশ্বকাপে তিনি ছিলেন ব্রাজিল-হল্যান্ড কোয়ার্টার ফাইনালের রেফারি। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে রেফারিংয়ের সম্মান পেয়েছেন। গোললাইন প্রযুক্তি আর ‘ভ্যানিশিং স্প্রে’ ব্যবহার শুরু তাঁর হাত ধরেই। অথচ সম্মানটাই এখন হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য মাথাব্যথা। ব্রাজিলকে পেনাল্টি দেওয়ায় ক্রোয়েশিয়ায় মুণ্ডুপাত চলছে ইউচি নিশিমুরার। সমালোচনা ফুটবল-বিশ্বজুড়েই। তবে ফিফা স্বাভাবিকভাবেই পাশে দাঁড়িয়েছে জাপানি রেফারির। যাঁকে ফাউলের অপরাধে পেনাল্টি, সেই ফ্রেডও বলছেন ওটা ছিল নিশ্চিত ফাউল! আর ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ বলছেন, ওটা ফাউল না হলে ফুটবল খেলার মানে হয় না!
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের মোড় পাল্টে দিয়েছে বিতর্কিত ওই পেনাল্টিই। ম্যাচে তখন ১-১ সমতা। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেডকে ফেলে দেওয়ার অভিযোগে ক্রোয়েশিয়া ডিফেন্ডার দেয়ান লোভরেনের বিপক্ষে বাঁশি বাজান নিশিমুরা। রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়নি আদতেই পেনাল্টি ছিল কি না। তবে ফ্রেডের কোনো সন্দেহই নেই, ‘অনেকেই বলছে ওটা নাকি পেনাল্টি ছিল না। কিন্তু ওর সঙ্গে তো আমার ধাক্কা লেগেছে! ওই ধাক্কাটুকুই যথেষ্ট ছিল আমাকে থামিয়ে দেওয়া ও গোল না করতে দেওয়ার জন্য। আমি বলটা নিয়ন্ত্রণে নিয়ে যখন ঘুরতে যাব, তখনই কাঁধে ধাক্কা লাগে। বলের নিয়ন্ত্রণ হারাই, ভারসাম্য হারিয়ে পড়ে যাই। আমি এমন নই যে ইচ্ছে করেই পড়ে যাব। এর চেয়ে কম বা এর চেয়ে বেশি পেনাল্টি বলে কিছু নেই। ওটা ছিল পরিষ্কার পেনাল্টি।’
দুজনের ধাক্কা লাগার ঠিক ওই সময়ের মুহূর্তের একটি ছবি দেখিয়ে ফিফার রেফারিং-প্রধান মাসিমো বুসাকার দাবি, রেফারি খুব ভালো পজিশনে ছিলেন। যাঁরা ভাবছেন ভুল সিদ্ধান্ত, তাঁরা ভাবতে পারেন। কিন্তু প্রতিপক্ষের গায়ে লাগা মানে রেফারি একটি সিদ্ধান্তই নিতে পারেন।
ক্রোট কোচ নিকো কোভাচ ম্যাচ শেষে ছিলেন ভীষণ ক্ষিপ্ত। এসব ক্ষেত্রে অনেক সময় অনেকে কূটনীতির চালে বা রাখঢাক করে বলেন। কিন্তু কোভাচ সেসবের ধার ধারেননি, ‘এভাবেই যদি বিশ্বকাপ শুরু করতে হয়, তাহলে সব ছেড়েছুড়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। আমরা শ্রদ্ধার কথা বলি, কিন্তু ক্রোয়েশিয়া কোনো শ্রদ্ধা পায়নি। ওটা পেনাল্টি হলে আমাদের আর ফুটবল খেলার দরকার নেই। তার চেয়ে চলুন বাস্কেটবল খেলি!’ ২০১০ বিশ্বকাপেও দারুণ আলোচিত (সমালোচিত) হয়েছিলেন এই নিশিমুরা। সেবার সমালোচনার ঝড় ছিল ব্রাজিলেই! কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখিয়েছিলেন ব্রাজিলের ফেলিপে মেলোকে। এর আগে ওই বিশ্বকাপের প্রথম লাল কার্ডটিও দেখিয়েছিলেন এই রেফারি, উরুগুয়ের নিকোলাস রোডেইরোকে। তথ্যসূত্র: এএফপি।