পেনাল্টি প্রাপ্য ছিলেন, দাবি রোনালদোর
স্প্যানিশ ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হলো। শুরুটা আবার ‘এল ক্লাসিকো’ দিয়ে! তবে এই দিন জয় পায়নি কেউই। সুপার কাপের প্রথম লেগের খেলায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে রিয়ালের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, এ ম্যাচে জয় পেতে পারত রিয়াল। তাঁর দাবি, একটা পেনাল্টি প্রাপ্য ছিলেন তিনি।ম্যাচের ৮২ মিনিটের ঘটনা। বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন রোনালদো। ডান হাত দিয়ে রোনালদোর পা টেনে ধরেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। এ ঘটনায় পেনাল্টির আবেদন জানায় রিয়াল। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি রেফারি।ম্যাচ শেষে রোনালদোর অভিযোগ, এটা অবশ্যই পেনাল্টি ছিল। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই।পরশু বুধবার দ্বিতীয় লেগের খেলা বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। রোনালদো আত্মবিশ্বাসী, ড্রয়ের হতাশা ভুলে এই দিন বার্সার ওপর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন রিয়ালের ফুটবলাররা, ‘আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনায় গিয়ে ওদের ওপর আক্রমণ চালাতে পারব আমরা।’ ওয়েবসাইট।