পেনাল্টি-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারটনের সঙ্গে সর্বশেষ লিগ ম্যাচে দুই গোল করেও হয়তো একটু আফসোস ছিল জেমি ভার্ডির। পেনাল্টি থেকে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু মেরে দেন বারের অনেক ওপর দিয়ে। লেস্টার সিটির লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে বলে ভার্ডির হয়তো অতটা খারাপ লাগেনি, তবে তাঁর বান্ধবী বেকি নিকোলসনের একদমই পছন্দ হয়নি ব্যাপারটি। তা কী করেছেন তিনি? ভার্ডিকে নিয়ে সোজা নেমে পড়েন পেনাল্টি অনুশীলনে। দেখিয়েও দিয়েছেন কীভাবে পেনাল্টি নিতে হয়। নিজেই পেনাল্টি নিয়েছেন, গোলও করেছেন, সবই উঁচু হিলের জুতো পরে। পুরো ব্যাপারটিই অবশ্য মজা করে করা। বান্ধবীর কীর্তি দেখে ভার্ডিও নাকি এক পারিবারিক বন্ধুকে মজা করে বলেছিলেন, তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে বল কুড়িয়ে আনার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ডেইলি মিরর।