পেনাল্টির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকারে প্রথম চারটি পেনাল্টি শটই মিস! অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি করেই ফেলল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ ও মহাদেশীয় টুর্নামেন্টগুলোর ইতিহাসে এই প্রথম ঘটল এটি। এর আগে এসব টুর্নামেন্টের প্রথম তিনটি পেনাল্টি শট থেকে গোল না পাওয়ার উদাহরণ ছিল মাত্র তিনটি। ২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের বিপক্ষে নেওয়া সুইজারল্যান্ডের প্রথম তিনটি শট থেকেই গোল আসেনি। ৩-০ ব্যবধানে জেতে শেভচেঙ্কোর দল। বাকি দুটি এশিয়ান কাপের ম্যাচ। ১৯৮৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইরানের বিপক্ষে চীন এবং এ বছর সেমিফাইনালে জাপানের বিপক্ষে দক্ষিণ কোরিয়া।