পেপসি-আইপিএল গাঁটছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের নতুন টাইটেল স্পনসর হয়ে গেল পেপসি। আইপিএলের সোনার ডিম পাড়া হাঁস আইপিএলের টাইটেল স্পনসর—বড় অঙ্কের টাকাই ঢালতে হয়েছে কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে। ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছরে তাদের দিতে হবে ৩৯৬.৮ কোটি রুপি। স্পনসরশিপ পেতে পেপসির মূল লড়াইটা হয়েছে মোবাইল কোম্পানি এয়ারটেলের সঙ্গে। এয়ারটেল প্রস্তাব করেছিল ৩১৬ কোটি রুপির। ২০০৮-১২ পর্যন্ত আইপিএলের টাইটেল স্পনসর ছিল আবাসন প্রতিষ্ঠান ডিএলএফ। গত আগস্টে শেষ হয়ে গেছে তাদের চুক্তির মেয়াদ। উল্লেখ্য, পাঁচ বছরে ডিএলএফ আইপিএল কর্তৃপক্ষকে প্রদান করেছে ২০০ কোটি রুপি। ওয়েবসাইট।