পেপসি মিডিয়া ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পেপসি মিডিয়া ক্রিকেটের কালকের খেলায় দিগন্ত টিভি (১৬৫/১) ১১৯ রানে দ্য নিউ নেশনকে (৪৬/০), চ্যানেল নাইন (১২৯/১) ৯০ রানে দৈনিক নয়া দিগন্তকে (৩৯/৪), দৈনিক ইত্তেফাক (৭৩/১) ৫ উইকেটে দৈনিক সংগ্রামকে (৬৯/২), চ্যানেল আই (১০৭/১) ১৭ রানে দৈনিক জনকণ্ঠকে (৯০/৪) ও চ্যানেল ২৪ (৭৯/২) ১৫ রানে বাংলাভিশনকে (৬৪/৪) হারিয়েছে। ‘বি’ গ্রপের চ্যাম্পিয়ন হয়ে চ্যানেল ২৪ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে ‘সি’ গ্রপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে গেছে এটিএন নিউজও।