পেপসি মিডিয়া ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপসি মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে নিউ এজ, দিগন্ত টিভি, মাছরাঙা টিভি, একুশে টিভি ও চ্যানেল আই। কাল গ্রুপ পর্বের শেষ দিনে নিউ এজ (৯৬/২) ৫৩ রানে বৈশাখী টিভিকে (৪৩/৫), দিগন্ত টিভি (১১৫/১) ৪ উইকেটে সমকালকে (১১৪/৪), একুশে টিভি (৮৬/২) ২২ রানে নয়া দিগন্তকে (৬৪/২), চ্যানেল আই (১১০/১) ৫৫ রানে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে (৫৫/৫) হারিয়েছে। মাছরাঙা (৬১/৫) ও ইত্তেফাকের (৬১/৫) ম্যাচ টাই হলে নেট রানরেটে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাছরাঙা টিভি।