পেপে-মেসি নিয়ে চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি কাল রাতে মালাগার বিপক্ষে খেলেছেন, হ্যাটট্রিকও করেছেন। তবে এর আগে মেসিকে খেলানো না-খেলানো নিয়ে দ্বিধায় ছিলেন পেপ গার্দিওলা। মূল কারণ এই বুধবারেই কোপা ডেল রের ফিরতি লেগ। দলের অনেককেই তাই গতকালের লিগ ম্যাচটার জন্য বিশ্রামে রাখতে চেয়েছিলেন কোচ। তা ছাড়া মেসির হাতে ক্ষতটা এখনো স্পষ্ট। যে ক্ষত গত এল ক্লাসিকোতে পেপের দেওয়া ‘উপহার’।বার্সেলোনার চিকিৎসক রিকার্ড প্রুনা বলেছেন, ‘এখনো মেসির বাঁ হাতে পেপের বুটের চিহ্ন আছে।’ আঘাত গুরুতর কিছু নয়। তবে হতেও পারত। এদিকে পেপেকে নিয়ে সংবাদমাধ্যমের তীব্র আক্রমণের মুখে এবার পাল্টা আক্রমণ করলেন হোসে মরিনহোও। প্রথম দিকে কূটনৈতিক উত্তর দিয়ে বিষয়টি সামলানোর চেষ্টা করেছিলেন রিয়াল কোচ। কিন্তু তাতে কাজ হয়নি। এখন এই পর্তুগিজ বলছেন, ‘পেপে কাণ্ড’ নিয়ে পত্রিকাগুলো যতটা শোরগোল তুলছে, সেই তুলনায় সার্জিও বুসকেটস পার পেয়ে গেছেন। গত মৌসুমে মার্সেলোকে বর্ণবাদী গাল দিয়েছিলেন বুসকেটস। মরিনহো বলছেন, এখন পেপের যতটা সমালোচনা হচ্ছে, তখন বুসকেটসকে নিয়ে তা হয়নি।মরিনহোর এই মন্তব্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল গার্দিওলার। কিন্তু গত এল ক্লাসিকোর পর থেকে মুখে কুলুপ এঁটেছেন বার্সা কোচ। বিষয়টি নিয়ে বিতর্কে নামতে বার্সেলোনা উৎসুক নয়—এটা বোঝা গিয়েছিল যখন জানিয়ে দেওয়া হয়, পেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বার্সা আনবে না। এবার গার্দিওলা জানালেন, তিনি কথার লড়াইয়েও জড়াতে চান না।তবে গার্দিওলা এইটুকু বললেন, ‘পেপে কাজটা ইচ্ছা করেই করেছে কি না, সেটা সে-ই ভালো বলতে পারবে। ও যদি বলে এটা অনিচ্ছাকৃত, আসলেই তা কি না, ও-ই ভালো জানবে।’ ওয়েবসাইট।